আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

দায়সারাভাবে দায়িত্ব পালন করা যাবে না … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, প্রকল্প বাস্তবায়নে দায়সারাভাবে দায়িত্ব পালন করা যাবে না। অনন্তকাল ধরে কোন প্রকল্পের কাজ চলতে পারে না। প্রকল্প বাস্তবায়নে দেরী হলে তার যৌক্তিক ব্যাখ্যা থাকতে হবে। নিজেদের অনিয়ম, ভুল-ভ্রান্তি অনুধাবন করতে হবে। কর্মক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তিনি এ সময় কর্মকর্তাদের প্রশ্ন করে বলেন, “পরিচ্ছন্নভাবে চললে ক্ষতি কী।”

বৃহস্পতিবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভূক্ত প্রকল্পসমূহের নভেম্বর-২০১৯ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে দপ্তর-সংস্থার প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলী পাটওয়ারী ও মো. আমিনুল ইসলাম খান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাহাদাত হোসেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আ স ম আমিনুর রহমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনষ্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ শামীম আখতার, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ড. খুরশীদ জাবিন হোসেন তৌফিক-সহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রকল্পসমূহের প্রকল্প পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে গণপূর্ত মন্ত্রী আরো বলেন, নিজ নিজ কর্তব্য পালনে সতর্ক হওয়া উচিত। সংস্থা প্রধানদের নিয়মিত প্রকল্প পরিদর্শনে আন্তরিক হতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে যোগ্যতার প্রতিফলন ঘটাতে হবে। মন্ত্রণালয় ও নিজ দপ্তরকে ধারণ করতে হবে। নিজ প্রতিষ্ঠানের জন্য সবাই একসাথে কাজ করতে হবে।

সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভূক্ত ৯৮টি প্রকল্পের নভেম্বর, ২০১৯ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং বাস্তবায়ন অগ্রগতি মন্থর প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রকল্প পরিচালকদের তাগিদ দেয়া হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles