আজ- শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

spot_img

সতীদাহ প্রথা বিলোপ

সতীদাহ প্রথা বিলোপ
সতীদাহ প্রথা বিলোপ

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৪ ডিসেম্বর ২০১৯ বুধবার। ১৯ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৯১- ব্রিটেনে প্রথম ‘দ্য অবজারভার’ পত্রিকা প্রকাশিত হয়।
১৭৯৮- ইংল্যান্ডে আয়কর প্রবর্তিত হয়।
১৮২৯- ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক আইন করে সতীদাহ প্রথা বিলোপ করে দেন।

সতীদাহ প্রথা রোধের আইনি কার্যক্রম গৃহীত হয় রাজা রামমোহন রায়ের সামাজিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে। এ আদেশকে চ্যালেঞ্জ করে লন্ডনের প্রিভি কাউন্সিল বা উচ্চ আদালতে মামলা করা হয়। প্রিভি কাউন্সিল লর্ড বেন্টিঙ্কের আদেশ বহাল রাখেন এবং অল্প সময়ের মধ্যেই ভারতের অন্যান্য কোম্পানি অঞ্চলেও সতীদাহ প্রথা বাতিল ঘোষণা করেন।

১৯৭৫- লাতিন আমেরিকার সুরিনাম জাতিসংঘে যোগ দেয়।

জন্ম
১৮৭৫- জার্মান কবি রাইনার মারিয়া রিলক।
১৮৯৩- কবি ও সমালোচক স্যার হার্বাট রিড।

মৃত্যু
১১১২- ইরানি কবি, গণিতবেত্তা, দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়াম।
ইরানের নিশাপুরে জন্মগ্রহণ করার পর যুবক বয়সে তিনি সমরখন্দে চলে যান। সেখানে শিক্ষাজীবন শেষ করেন। এরপর বুখারায় নিজেকে মধ্যযুগের একজন প্রধান গণিতবিদ ও জ্যোতির্বিদ হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার বীজগণিতের গুরুত্বপূর্ণ ‘Treatise on Demonstration of Problems of Algebra’ গ্রন্থে তিনি ত্রিঘাত সমীকরণ সমাধানের একটি পদ্ধতি বর্ণনা করেন। ইসলামী বর্ষপঞ্জি সংস্কারেও তার অবদান রয়েছে। ধারণা করা হয়, তিনি জ্যামিতি আবিষ্কার করেন। স্বাধীনভাবে গণিতের দ্বিপদী উপপাদ্য আবিষ্কারও করেন তিনি। বীজগণিতে ত্রিঘাত সমীকরণের সমাধান তিনিই প্রথম করেন। ইরান ও পারস্যের বাইরে ওমরের একটি বড় পরিচয় কবি হিসেবে।

২০০০- বিখ্যাত ব্রিটিশ ক্রিকেটার কলিন কাউড্রে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles