আজ- রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

ঢাকা থেকে অপহৃত শিশু পিরোজপুরে উদ্ধার : গ্রেপ্তার-১

ঢাকার শেরে বাংলা নগর থেকে অপহৃত আরিফ নামের এক শিশুকে পিরোজপুর থেকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: মুকিত হাসান খাঁন জানান পুলিশ শিশু উদ্ধার ও অপহরনকারীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার রফিকুল ইসলাম মোল্লা (৫৫) পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত মোকসেদ আলী মোল্লার পুত্র। উদ্ধার শিশু আরিফ (০৪) ঢাকার শেরে বাংলা নগর থানার নগরবস্তির আব্দুল কাদিরের পুত্র।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: মুকিত হাসান খাঁন জানান, ঢাকার শেরে বাংলা নগর থানার নগরবস্তির আব্দুল কাদিরের ঘরের পাশেই ঘটনার ৪ দিন আগে অপহরনকারী রফিকুল ইসলাম মোল্লা একটি ঘর ভাড়া নেয়। পরে ২৮ তারিখ বৃহস্পতিবার ঢাকার বাসা থেকে রফিকুল সুকৌশলে শিশু আরিফকে অপহরণ করে পিরোজপুরে নিয়ে আসে। ঘটনার পরপরই শিশু আরিফের পরিবারের সদস্যরা আরিফকে খুঁজে না পেয়ে শেরে বাংলা নগর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরী করে। শনিবার রাতে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারে যে সদর উপজেলা কলাখালী এলাকায় রফিকুলের কাছে একটি শিশু দেখা গেছে। পরে অভিযান চালিয়ে আসামী রফিকুলকে আটক সহ শিশুকে উদ্ধার করা হয়। পরে বিষয়েটি শেরে বাংলা নগর থানার মাধ্যেমে শিশু আরিফের পরিবারের সদস্যদের জানালে তারা পিরোজপুর এসে শিশু আরিফকে সনাক্ত করে এবং পুলিশ আরিফের পরিবারের কাছে তাকে বুঝিয়ে দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: মুকিত হাসান খাঁন আরো জানান, গ্রেপ্তার রফিকুল ইসলাম মোল্লা পেশাদার অপরাধী। তার নামে পিরোজপুর সদর থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা ও গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। উক্ত ঘটনাও শেরে বাংলা নগর থানার দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles