আজ- রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে পিরোজপুর জেলা আওয়ামীলীগ

খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে পিরোজপুর জেলা আওয়ামীলীগ। আজ শুক্রবার বিকেলে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল এর পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ^াস, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, পৌর যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবনেতা ইরতিজা হাসান রাজু, সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা তানভীর মুজিব অভি প্রমুখ।

এসময় কয়েক শতাধিক খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে ১০ কেজি চাল, ডাল, তেল, লবন সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল বলেন, গনতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তাই আমরা জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমাদের এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

পরে শহরের পাড়েরহাট সড়কে মুলকফৌজে কয়েক শতাধিক খেটে খাওয়া দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles