আজ- শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে জেলা আওয়ামীলীগের ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের মতবিনিময় সভা

পিরোজপুরে আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ ও সংগঠনের সাথে এক জরুরী মত বিনিময় সভা করেছে জেলা আওয়ামীলীগ। আজ বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সভার সভপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল।

এসময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, সহ সভাপতি খান মো: আলাউদ্দিন, সহ সভাপতি এ্যাড. রাজ্জাক খান বাদশা, সহ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক ও ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী, সদর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক রেজাউল করিম শিকদার মন্টু, স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক সুমন সিকদার। এসময় ছাত্রলীগ, যুববলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল বলেন, বর্তমান উদ্ভুত পরিস্থিতিতে বিএনপি জামায়াত শিবির ছাত্রদলের ধ্বংসাত্মক কর্মকান্ড মোকাবেলায় করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকল পর্যায়ের সকল নেতৃবৃন্দকে ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের এবং স্বাধীনতার স্বপক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles