আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৫ জেলার ১১৭টিতে আজ রবিবার (২৪ মার্চ) ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মাঠে নেমেছে পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।

এদিকে দ্বিতীয় ধাপে সহিংস ঘটনার পর তৃতীয় ধাপের নির্বাচনে নিরাপত্তা ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে ২৫টি জেলার ১১৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ ধাপে ১২৭টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। বাকি ১০টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় সব পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হওয়ায় সেখানে ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না।

এছাড়া চট্টগ্রামের লোহাগড়া ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাচন আদালতের আদেশে স্থগিত করা হয়েছে। আর নরসিংদী সদর ও কক্সবাজার সদরের নির্বাচনের ৩১ মার্চ চতুর্থ ধাপের ভোটে নেয়া হবে।

ভোট হতে যাওয়া ১১৭টি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৪০, ভাইস চেয়ারম্যান পদে ৫৮৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ধাপের নির্বাচনে ৯ হাজার ২৯৮টি ভোট কেন্দ্র ও ১ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ৭৫১ ভোটার রয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles