আজ- বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

spot_img

মঠবাড়িয়ায় মাদ্রাসা নিয়োগে অনিয়মের অভিযোগ : বাতিলের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া দাখিল
মাদ্রাসায় ২টি পদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় রুবেল হোসেন নামে একজন সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া এ নিয়োগ বাতিলের দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছে এলাকাবাসী ও নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করাদের একটি অংশ। তবে নিয়োগে অনিয়মের বিষয়টি অস্বীকার করেছে মাদ্রাসার সুপার।

অভিযোগে জানা যায়, মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া দাখিল মাদ্রাসায় কম্পিউটার অপারেটর ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে দেওয়া হয়েছে। কিন্তু নিয়োগ পরীক্ষা যথাযথ নিয়ম মেনে নেওয়া হয়নিসহ নানা অনিয়মের অভিযোগ করেছে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া রুবেল হোসেন।

তার দাবি, নিয়োগ পরীক্ষায় তাৎক্ষণিকভাবে হাতে লিখে প্রশ্ন করা হয়েছে এবং তা থেকে পরীক্ষা নেওয়া হয়েছে। নেওয়া হয় এবং পরীক্ষার সময় প্রার্থীদের সহযোগিতা করা হয়েছে, যা অনেকেই সরাসরি প্রত্যক্ষ করেছেন।

অভিযোগে আরও বলা হয়, ঈদের ছুটির মধ্যে গোপনে এই পরীক্ষা নেওয়া হয়, ফলে অনেক প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষক বিষয়টি জানতে পারেননি। এছাড়া ভাইভা পরীক্ষায় সকলকে একই নম্বর দেওয়া হয়েছে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার যথাযথ মূল্যায়ন করা হয়নি। লিখিত
অভিযোগে মাদ্রাসার সুপার, কয়েকজন শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের নাম উল্লেখ করে বলা হয়েছে, তারা গোপনে পছন্দের প্রার্থীদের নিয়োগ দিয়েছেন। এমনকি কমিটির অনেক সদস্যও বিষয়টি সম্পর্কে অবগত নন বলে দাবি করা হয়েছে।

নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করে
মাদ্রাসার সুপার আব্দুল হাই জানান, নিয়োগে কোন ধরনের অনিয়ম হয়নি। বোর্ড থেকে আগেই এ বিষয় সতর্ক করার কারনে আমরা সর্বচ্চ সর্তকতার সাথে আইন অনুযায়ী নিয়োগ এর সকল কার্যক্রম সম্পন্ন করেছি। এখানে সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। যে অভিযোগ করেছে তিনিও পরীক্ষা দিয়েছিলেন।

এস এম তানভীর আহমেদ
পিরোজপুর
মোবা : ০১৩০৫৭৪৪৮৩৪

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles