আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্কুলছাত্রী গণধর্ষণ মামলার পলাতক তিন আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর ১০ম শ্রেণীর স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামীসহ তিন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ । বুধবার দিনগত গভীর রাতে মিরুখালী বাজারে অভিযান চালিয়ে প্রধান আসামী মো. সাইফুল জমাদ্দার(২০) সহযোগি ধর্ষক শাওন জমাদ্দার(২২) ও নাজমুল হাওলাদার(২১) কে গ্রেফতার করে । অভিযুক্ত বখাটেরা ঘটনার পর থেকে পলাতক ছিল। গ্রেফতারকৃত প্রধান আসামী সাইফুল উপজেলার ওয়াহেদাবাদ গ্রামের মতিউর রহমান জমাদ্দারের ছেলে। এছাড়া বখাটে শাওন ওয়াহেদাবাদ গ্রাামের খোকন জমাদ্দার ও নাজমুল একই গ্রামের সুলতানের হাওলাদার ছেলে।
থানা সূত্রে জানাগেছে, গত ৩০ নভেম্বর ২০১৮ দুপুরে মিরুখালী স্কুলের দশম শ্রেনীর ওই ছাত্রী উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের বাড়ি থেকে মিরুখালী বাজারের স্কুলে প্রাইভেট পড়তে যায়। এসময় পথে ওই ছাত্রীর পূর্ব পরিচিত সাইফুল কথা বলার জন্য রস্তার পাশে একটি ঘরে মেয়েটিকে ডেকে নেয়। এরপর ওই ঘরে ওঁৎ পেতে থাকা সাইফুল ও তার সহযোগি বখাটে ইসমাইল, শাওন, নাজমুলসহ চার বখাটে মিলে ওই স্কুল ছাত্রীকে জোরর্পূবক গণধর্ষণ করে। এসময় বখাটেরা ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখে। ভূক্তভোগি স্কুল ছাত্রী বখাটেদের কবল থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরে এ ঘটনা তার পরিবারকে জানায়। লোক লজ্জার ভয়ে ওই ছাত্রী ও তার পরিবার চেপে য়ায়। এরপর গত ২৪ ফেব্রুয়ারী ধর্ষক সাইফুল ও ইসমাইল ওই ছাত্রী স্কুলে আসার পথ আটকে ধর্ষণের ভিডিও সামাজিক সাইটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে নতুন করে কুপ্রস্তাব দেয়। ওই স্কুল ছাত্রী ঘটনাটি অভিভাবকদের জানালে নির্যাতিত স্কুলছাত্রীর মা বাদী হয়ে চার ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ইসমাইল নামে এক বখাটেকে গ্রেফতার । পরে বাকী পলাতক তিন আসামীকে প্রযুক্তি ব্যবহার করে বুধবার গভীর রাতে গ্রেফতার করে । ফলে এ মামলায় অভিযুক্ত সকল আসামীই গ্রেফতার করতে সক্ষম হয় ।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গণধর্ষণ মামলার সকল আসামীকেই গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত আসামীদের বৃহস্পতিবার আদালতে হাজির করলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles