আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরের নাজিরপুরে গণপূর্তমন্ত্রীর ভাগ্নে পরিচয়ে প্রতারণা : গ্রেফতার-১

পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র ভাগ্নে পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. নজরুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ। সোমবার রাতে পিরোজপুর জেলা সদর উপজেলার হাসপাতাল সড়কে রিলাক্স আবাসিক হোটেলের ৩০৬নং কক্ষ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৭ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন এবং ১৬টি বিভিন্ন কোম্পানীর সিম কার্ড জব্দ করা হয়।
নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম জানান, নজরুল ইসলাম বেশ কয়েকদিন ধরে নাজিরপুরের বিভিন্ন এলাকায় হজ্বে যেতে ইচ্ছুক প্রার্থীদের সরকারিভাবে হজ্বে পাঠানো কথা বলে প্রতারণা করে আসছিলো। এ ঘটনায় নাজিরপুর উপজেলা শ্রীরামকাঠী হাফিজিয়া মাদরাসার মোহতামিম মাওলানা মশিউর রহমান বাদী হয়ে সোমবার সকালে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক নজরুল ইসলাম খুলনার বৈঠাকাটা উপজেলার উত্তর হরিণটানা গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে।
আটক নজরুল ইসলাম গত শুক্রবার দুপুরে নাজিরপুর উপজেলা শ্রীরামকাঠী হাফিজিয়া মাদরাসার মোহতামিম মাওলানা মশিউর রহমানের সাথে দেখা করে নিজেকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র ভাগ্নে পরিচয় দেয় এবং তিনি হজ্বে যেতে ইচ্ছুক ব্যক্তিদের সরকারি খরচে হজ্বে পাঠাতে পারেন বলে জানায়। এ সময় তার কথা বিশ্বাস করে মশিউর রহমান তার স্ত্রীসহ হজ্বে যেতে রাজি হয়। ওই দিন বিকেলে তাদের পাসপোর্ট করে দেয়ার জন্য বিকাশের মাধ্যমে ১৪ হাজার গ্রহণ করে। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারেন একই ভাবে সে আরো অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করলে মোবাইল টেকিং এর মাধ্যমে তাকে গ্রেফতার করে পুলিশ।
নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম আরো জানান, মন্ত্রীর ভাগ্নে পরিচয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে। সোমবার তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles