পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা স্বোচ্ছাসেবকলীগের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার জেলা স্বোচ্ছাসেবকলীগের আহবায়ক শফিউল হক মিঠু সাক্ষরিত শহিদুল ইসলাম হাওলাদারকে আহবায়ক ও মাহামুদুর রহমান সোহেলকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক আরিফুর রহমান টুটুল. যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন হাওলাদার, যুগ্ম আহবায়ক মো: আবুল কালাম শেখ, যুগ্ম আহবায়ক মুনান সিকদার সহ অন্যান্য সদস্যরা।
আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ



