আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুর জেলা ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচী পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুর জেলা ছাত্রলীগের ভিন্নধর্মী বিভিন্ন কর্মসূচী পালন করেছে। এ উপলক্ষে সকালে শহরের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ ও শোক র‌্যালী শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শওকত খান, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক বারী তালুকদার জয়েন, জেলা ছাত্রলীগের সাবেক ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার ইমন সবুজ, জেলা ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান ঝুম্মান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিযুষ আইচ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অমি আদনান প্রিন্স, জেলা ছাত্রলীগ নেতা মামুন শেখ সহ জেল,পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।এ উপলক্ষে ছাত্রলীগের ২ হাজার নেতাকর্মীদের কালো পাঞ্জাবী বিরতণ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles