আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার গুরুতর অসুস্থ অবস্থায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ধর্ষণের অভিযোগকারী ছাত্রীর মা। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠি ইউনিয়নের গিলাতলা গ্রামে। ধর্ষিতা ওই ছাত্রী স্থানীয় একটি মন্দির ভিত্তিক শিশু শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত মিন্টু মন্ডল (৩৫) নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা গ্রামের মৃত গুরু দয়াল মন্ডলের পুত্র।

শিশুটির মা অভিযোগ করে জানান, গত শনিবার দুপুর ২টার দিকে তার ৬ বছর বয়সের শিশু কন্যাটি একই বাড়ির অন্য একটি শিশুর সাথে খেলা করতে যাচ্ছিল। এ সময় পাশের বড়ির মৃত প্রফুল্ল গাইনের জামাতা মিন্টু মন্ডল তার মেয়েকে ডেকে তার বসত ঘরে নিয়ে যায় ও তার সাথে থাকা অন্য শিশুটিকে তাড়িয়ে দেয়। পরে তার বসত ঘর দড়জা আটকে আমার মেয়েকে মুখ চেপে ধরে ধর্ষন করে ও ঘরে আটকে রাখে । রাতে আমার মেয়ে বিষয়টি আমাকে জানালে আমি তাকে অসুস্থ দেখে স্থানীয় পল্লী চিকিৎসক প্রফুল্ল গাইনকে দেখাই। কিন্তু তার অবস্থা গুরুতর মনে হলে সোমবার সকালে তার বাবা তাকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ নিয়ে গেছে।

নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম মনির জানান, বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি। এখানো ভুক্তভোগীর পক্ষ থেকে কোন অভিযোগ পাই নি। তবে অভিযুক্ত আটকের চেষ্টা চলছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles