আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে জামাল সেখ নামে এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার

পিরোজপুর শহরের মুক্তারকাঠী গ্রাম থেকে জামাল সেখ নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন এর নেতৃত্বে পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মুক্তারকাঠী গ্রাম থেকে জামাল সেখ কে গাঁজা সহ গ্রেফতার করা হয় বলে জানান উপ-পরিদর্শক মোহাম্মদ আবদুল মজিদ। আসামি জামাল শেখ মুক্তারকাঠী গ্রামের মোঃ আফজাল শেখ এর পুত্র।
এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ আবদুল মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সহ জামাল সেখকে গ্রেফতার করা হয়। তার নামে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles