আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে ৪ বছরের শিশু ধর্ষনের অভিযোগে কিশোর গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে ৪ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে সুজন শেখ নামের এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার ভোরে মাটিভাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সুজন শেখ(১৬) উপজেলার বৈঠকাটার জুলহাস শেখের পুত্র। সে স্থায়ীভাবে উপজেলার মাটিভাঙ্গা দাদীর বাড়িতে থেকে রিক্সা চালায়। ধর্ষনে গুরুতর অসুস্থ ওই শিশুটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নাজিরপুর থানায় মামলা দায়ের করেন।
ভুক্তভোগী ওই শিশুটির মা ও পরিবার সূত্র জানা গেছে, ওই শিশুটিকে ধর্ষক সুজন শেখ গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে নিজ বাড়ি থেকে ডাব খাওয়ানোর কথা বলে ডেকে দাদীর ঘরে নিয়ে ধর্ষন করে। পরের দিন শিশুটি তার মাকে জানালে মা বিষয়টি দেখে চিকিৎসার জন্য নাজিরপুর হাসপাতালে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাজী ইসমত জাকিয়া (এ্যানী) জানান, শিশুটিকে চিকিৎসার জন্য শুক্রবার রাতে হাসপাতালে নিয়ে আসা হলে তার যৌনাঙ্গের অবস্থা খারাপ মনে হলে তাকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসাপাতালে প্রেরন করা হয়েছে।
থানা পুলিশের অফিসার ইন চার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শুক্রবার থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক সুজন শেখকে শনিবার ভোরে মাটিভাঙ্গা এলাকা থেকে আটক করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles