আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

এই শীতে করনীয়

জীবনানন্দ দাশ লিখেছিলেন, ‘শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে’। শীত কী শুধু শিশির নিয়ে আসে, কাঁধে করে ব্যাধি নিয়েও আসে! শীতে ঝুপ করে যেমন সন্ধ্যা আসে তার সঙ্গে রোগ-শোকও দ্রুত আসে। শীত তাড়াতে আর রোগ এড়াতে প্রস্তুতি নিন শীতের শুরুতে।

শীতের সতর্কতা
শীতে রোগজীবাণুগুলো দ্রুত ছড়িয়ে পড়ে একজন থেকে আরেকজনে। কীভাবে ছড়ায় এই জীবাণুগুলো? সংক্রমিত মানুষের হাত থেকে জীবাণুগুলো আটকে থাকে টেবিলে, টেলিভিশনের রিমোর্টে, কম্পিউটারের কি-বোর্ড কিংবা রিক্সার আসন কিংবা হুডে। কোনো সুস্থ মানুষ এসব জায়গায় হাত দিলে জীবাণু চলে আসে তার হাতে। তারপর হাত থেকে শরীরে এবং শেষে মুখে ঢুকলেই বিপত্তি। এই সময়টা সংক্রমিত লোকের সঙ্গে হ্যান্ডশেক করা থেকে বিরত থাকুন এবং ধুয়ে নিন নিজের দুই হাত।

দৌঁড়াতে হবে
শীতের দিনগুলোতে ঠান্ডা আমেজে আলস্য এসে ভর করে। বেলা করে ঘুমালে শরীরে জড়তা থেকে যাবে সারাদিন। আলসেমিকে পাত্তা না দিয়ে দৌঁড়াতে বের হোন। এক গবেষণায় দেখা গেছে, যেসব নারী-পুরুষ সপ্তাহে অন্তত পাঁচ দিন ৪৫ মিনিট ঘাম ঝরিয়ে জোরে হাঁটেন, তাঁদের ঠান্ডা লাগার প্রবণতা অন্যদের তুলনায় অনেক কম।

হেঁশেলের যতœ
এই সময়ে রান্নাঘরের সুরক্ষায় একটু বাড়তি যতœই নিন। এখান থেকেই পরিবারের প্রত্যেক সদস্যের খাবার আসে টেবিলে। তাই খাবারের সঙ্গে যেন জীবাণু না এসে যায়, এজন্য চাই বাড়তি সতর্কতা। প্লেট, গ্লাস আর সিংক ধোয়ার স্পঞ্জ কিংবা কাপড়টি প্রতিদিন মাইক্রোওয়েভে দুই মিনিট গরম করে নিন। এ পদ্ধতিতে প্রায় ৮০ শতাংশ জীবাণু ধ্বংস করা যায়। আর সতর্কতা হিসেবে স্পঞ্জ, কাপড়ের টুকরা মাইক্রোওয়েভে ঢোকানোর আগে ভিজিয়ে নিন। অন্যথায় ফায়ার সার্ভিসকে ডাকতে হতে পারে!

ক্যাফেইন পরিহার
শীতে শরীর চাঙা রাখতে ঘনঘন চা খাওয়া হয়ে যায়। দুপুরের পর থেকে ক্যাফেইন মিশেলের খাবার বর্জন করা উচিত। চা-কফি ক্যাফেইনে ভরপুর। ক্যাফেইন কেন্দ্রীয় ¯œায়ুতন্ত্র উত্তেজিত রাখে। রাতের ঘুমের ব্যাঘাত ঘটায়। অতিরিক্ত চা কফি শরীরের জন্য ভালো নয়।

শীতের পেট ভরাবেন সবজি। হালকা ব্যায়াম কিংবা শারীরিক পরিশ্রম করুন নিয়মিত। ব্যায়াম একদিকে যেমন কর্মক্ষমতা বাড়াবে, অন্যদিকে মুখেও ফিরিয়ে দেবে রুচি। আর দরকার পর্যাপ্ত ঘুম। এসব কিছুর মিশেলে শরীরে তৈরি হবে শক্তিশালী রোগ প্রতিরোধক্ষমতা। দূরে থাকবে রোগ, শীত কাটবে সুখে।

লেখক :
ডা.সিদ্ধার্থ দেব মজুমদার
মেডিকেল অ্যাফেয়ার্স বিভাগ
ল্যাবএইড হাসপাতাল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles