আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে সাগর হত্যার আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চরবাড়ৈখালী গ্রামের যুবক সাগর মুন্সি হত্যায় জড়িত আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের কালিবাড়ী বাজারে কালিবাড়ী এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যার সাথে জড়িত আসামীরা বর্তমানে মামলা উঠানোর জন্য বিভিন্ন ভাকে সাগর মুন্সির পরিবারের সদস্য ও স্ত্রীকে নানা হুমকি প্রদান করে আসাছে। এছাড়া পুলিশ প্রশাসন এ হত্যা মামলায় জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারেও তেমন তৎপর নয়। তাই অবিলম্বে সাগর মুন্সি হত্যার সাথে যারা জড়িত তাদের বিচারের আওতায় এসে ফাঁসির দাবী জানান বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন নিহত সাগর মুন্সির বাবা আমজেদ মুন্সি, বড় ভাই শাওন মুন্সি, স্ত্রী চম্পা বেগম, শাশুড়ী ফাহিমা বেগম, স্থানীয় জাহিদুল ইসলাম মেহেদী হাসাস, ফারুক সিকদার, হেমায়েদ সিকদার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles