আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

কপ-২৫ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে পিরোজপুরে সনাক’র মানববন্ধন


স্পেনের মাদ্রিদে আসন্ন কপ-২৫ সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে পিরোজপুরে মানববন্ধন পালন করেছে টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক) । বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কেবিভিন্ন সমমনা প্রতিষ্ঠানের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সনাক পিরোজপুরের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি এম. এ রব্বানী ফিরোজ। মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন আমাদের প্রাণ, সুন্দরবনকে রক্ষা করতে হবে। আসন্ন কপ-২৫ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের দাবী সমূহ জোরালো ভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, আজ আমাদের ১৬ কোটি জনগণের চাহিদা হল ঋণের বদলে অনুদানভিত্তিক ক্ষতিপূরণ। জলবায়ু পরিবর্তনের জন্য মনুষ্য কর্তৃক সিএফজি গ্যাস নিঃসরণ ও এর ফলে ভূপৃষ্ঠের ওজন স্তরের ক্ষয় দায়ী। তিনি কার্বন নিঃসরণ হ্রাসে শিল্পোন্নত দেশসমূহকে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সদস্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, টিআইবি’র এরিয়া ম্যানেজার ধীমান গাইন, স্বজন এর সমন্বয়ক ও উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, স্বজন সদস্য মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা ও মোঃ মহিউদ্দীন আকন্দ, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না, সনাকের ইয়েস গ্রুপের দলনেতা ইমরান রহমান এবং সহ-দলনেতা মোঃ জোবায়ের মাঝি। উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সনাক, ন্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যসহ টিআইবি’র কর্মীবৃন্দ। সঞ্চালনায় ছিলেন টিআইবি’র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জি. এম. মাজহারুল আলম।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles