আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সব ধর্মের লোকের সমান অধিকার নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, খৃষ্টান, বৌদ্ধ সব ধর্মের লোকের বসবাস রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের লোকের সমান অধিকার নিশ্চিত করেছেন। যে যার ধর্ম শান্তিপূর্নভাবে পালন করতে পারছে। বর্তমান সরকার অসম্প্রদায়ীক চেতনায় বিশ^াসী, সাম্প্রদায়ীক সম্প্রীতি নষ্ট হয় এমন কোন কাজ না করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। মিলেমিশে না থাকলে মানবতা বিপন্ন হয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার সরকার আছে বিধায় সনাতন ধর্মলম্বীদের অনেকেই আজ সচিব,পুলিশের বড়কর্তা থেকে প্রশাসনের উচ্চ থেকে নিন্ম পর্যায়ের বিভিন্ন পদে অধিষ্ট আছেন। এদেশ সবার, সবার সমান অধিকার এখানে। আপনার অধিকার আপনাকেই আদায় করে নিতে হবে।
মন্ত্রী আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ পুঁজা উদযাপন পরিষদ পিরোজপুর জেলার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, এ দেশে কেউ সংখ্যালঘু নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে হিন্দু-মুসলিম সবাই মিলে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তিনি বলেন সংখ্যালঘু তারাই যারা সে সময় পাকিস্থানের পক্ষে কাজ করেছে। আমরা সবাই বাংগালী এটাই হোক আমাদের পরিচয়। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে এ দেশ ছেড়ে কাউকেই অন্য দেশে চলে যেতে হবে না। এখনও মাঝে মাঝে যারা দূর্বৃত্তায়ন করেন তাদের কোন জাত নেই। তাদের জাত একটিই তারা দূর্বৃত্ত।
জেলা পুঁজা উদযাপন পরিষদের সভাপতি বিমল মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যনি রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালেহ মোন্তাজির,পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, বাংলাদেশ পুঁজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তাপস কুন্ডু,শ্যামল কুমার সহ কেন্দ্রীয় ,জেলা-উপজেলার নেতৃবৃন্দ্ব।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles