আজ- শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

ছাত্রলীগের দুই নেতার হত্যার প্রতিবাদে পিরোজপুরে জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

 

 

 

 

নোয়াখালীতে শিবিরের হামলায় ও খুলনায় প্রতিপক্ষের হামলায় দুই ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পিরোজপুরে জেলা ছাত্রলীগ। বুধবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সোমবার নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের উপর ছাত্র শিবিরের হামলায় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী আহত হন। আহতদের হাসপাতালে নেয়া হলে তাদের মধ্যে ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম মৃত্যুবরণ করেন। একইদিন প্রতিপক্ষের হামলায় খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাদিউজ্জামান রাসেল নিহত হন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles