আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরের ভান্ডারিয়ায় আরো দুজন করোনায় আক্রান্ত মোট আক্রান্ত ৭ জন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌড়িপুর ইউনিয়নে আরো ২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এইনিয়ে ভান্ডারিয়ায় করোনা ভাইরাসে ৪জন আক্রান্ত। এর মধ্যে গৌরিপুর ইউনিয়নে ৩জন এবং ভান্ডারিয়া শহরের জামিরতলা এলাকায় ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হল। জেলায় সব মিলিয়ে ৭ জন আক্রান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী জানান, ভান্ডারিয়ার গৌরিপুর ইউনিয়নের মাটিভাঙ্গা এলাকায় ১৫ বছর বয়সী এক যুবক বাড়ীতেই ছিল। ঢাকা থেকে লোকজন আসায় তাদের সংস্পর্ষে এসে(কমিউনিটি ট্রান্সমিশনে) ঐ যুবক করোনা ভ্ইারাসে আক্রান্ত হয়েছে। এছাড়াও একই উপজেলার চড়াইল এলাকায় যে ব্যাক্তি আক্রান্ত হয়েছে তার বয়স ২৫বছর। সে গাজীপুর জেলা থেকে বাড়ীতে এসেছেন। ২২ এপ্রিল দুজনের নমুনা বরিশালে পাঠনো হয় ২৪ এপ্রিল রাতে রিপোর্ট পাওয়া গেছে আক্রান্ত দুজনই বাড়িতে আছে তাদের বাড়ী লকডাউন করা হয়েছে।
সিভিল সার্জন আরো জানান, ১৩ এপ্রিল সোমবার প্রথম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা এলাকায় নারায়নগঞ্জ ফেরত একজন করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গায় ১জন ও ভান্ডারিয়া শহরের জামিরতলায় ১জন এবং পিরোজপুর সদর উপজেলার বাদুরা এলাকায় ২জন করোনা ভাইরাসে আক্রান্ত হন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles