আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র মায়ের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র মাতা প্রয়াত মাজেদা বেগমের স্মরণে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে মরহুমার পরিবারের সদস্যদের আয়োজনে তার নিজ বাসভবনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান, পিরোজপুরে কর্মরত সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বরিশাল ও খুলনা বিভাগে কর্মরত মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, স্থানীয় আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক সংগঠন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, স্থানীয় ওলামায়ে একরামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি তার মায়ের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৩ মিনিটে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মাজেদা বেগম মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। মৃত্যকালে তিনি চার পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles