আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরের ৭টি উপজেলায় উৎসবমূখর পরিবেশে ও স্বাস্থ্যবিধি মেনে ইউনিয়ন পর্যায়ের গণটিকা কার্যক্রম শুরু

পিরোজপুরের ৭টি উপজেলার ৫২ টি ইউনিয়নে উৎসবমূখর পরিবেশে ও স্বাস্থ্যবিধি মেনে ইউনিয়ন পর্যায়ের একযোগে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকালে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের এ কার্যক্রমের উদ্বোধন করেন পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক চৌধুরি রওশন ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইদুর রহমান, সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মজিবুর রহমান খালেক।

জেলা স্বাস্থ্যবিভাগের তথ্যমতে, পিরোজপুর জেলার ৭টি উপজেলার ৫২ টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ১৮টি ওয়ার্ডে ৩৪ হাজার ৮০০ জন বৃদ্ধ, প্রতিবন্ধী, নারী ও পুরুষকে এ কার্যক্রমের আওতায় এনে এ টিকা প্রদান শুরু হয়েছে। জেলার মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়নে, ভান্ডারিয়া উপজেলার ৭ টি ইউনিয়নে, নেছারাবাদ উপজেলার ১০ টি ইউনিয়নে, কাউখালী উপজেলার ৫ টি ইউনিয়নে, নাজিরপুর উপজেলার ৯টি ইউনিয়নে, ইন্দুরকানী উপজেলার ৩টি ইউনিয়নে এবং পিরোজপুর সদর উপজেলার ৭ টি ইউনিয়নে এ টিকা প্রদান শুরু হয়েছে। এছাড়াও পিরোজপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে এবং মঠবাড়িয়া পৌরসভার ৯ টি ওয়ার্ডে এ টিকা প্রদান করা হবে। প্রত্যেক ইউনিয়নে ৬০০ জন করে ৫২ টি ইউনিয়নে ৩১ হাজার ২০০ জনকে এবং ২টি পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে ২০০ জন করে ১৮টি ওয়ার্ডে ৩৬০০ জনকে এ টিকা প্রদান করা হবে। ৫২ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার ১৫৬টি টিকা কেন্দ্রে করোনার টিকা প্রদান করা হচ্ছে।

সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী জানান, শনিবার সকাল থেকে উৎসবমূখর পরিবেশে ও স্বাস্থ্যবিধি মেনে ইউনিয়ন পর্যায়ের একযোগে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। পিরোজপুর জেলার ৭টি উপজেলা ও ২টি পৌরসভার সর্বমোট ৫২টি ইউনিয়ন ও ১৮টি ওয়ার্ডের ১৫৬টি টিকা কেন্দ্রে ৩৪ হাজার ৮০০ জন বৃদ্ধ, প্রতিবন্ধী, নারী ও পুরুষকে এ কার্যক্রমের আওতায় এনে এ টিকা প্রদান শুরু হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles