আজ- রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশকে সফল করতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার এর নেতৃত্বে একটি মিছিল সমাবেশে যোগদেয়

অব্যহত লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যাবস্থাপনার প্রতিবাদে পিরোজপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশকে সফল করতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার এর নেতৃত্বে একটি মিছিল সমাবেশে যোগদেয়। রোববার (৩১ জুলাই) বেলা ১১টায় জেলা বিএনপির আয়োজনে শহরের পোষ্ট অফিস সড়ক অবরোধ করে সমাবেশে যোগ দিতে শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার এর নেতৃত্বে মিছিলটি সমাবেশ স্থলে যোগ দেয়।

সমাবেশে জেলা বিএনপি’র আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও জেলা বিএরপির জেলা সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু। জেলা বিএনপি’র সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির জেষ্ঠ্য সদস্য এ্যাড. আবুল কালাম আকন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো: মাহাবুল ইসলাম পিন্টু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস ছালাম বাতেন, কাউখালী উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক দ্বীন মোহাম্মাদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘বর্তমান আওয়ামীলীগ সরকার আর কিছু দিন ক্ষমতায় থাকলে এ দেশের সকল উন্নয়নের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। সরকার প্রধান ও সরকারী দলের নেতারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছে দিয়েছে। দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ অজ নিঃশ কপর্দকহীন হয়ে পড়েছে, সকলকে সরকারের পতনে এক দফার আন্দোলনে নামতে হবে’।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles