আজ- রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

ভোলা ছাত্রদলের সভাপতি নুরে আলম হত্যার প্রতিবাদে পিরোজপুর জেলা ছাত্রদল কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম হত্যার প্রতিবাদে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল করেছে পিরোজপুর জেলা ছাত্রদল। আজ বৃহস্পতিবার (০৪ আগষ্ট) বিকেলে শহরের পুরাতন বাসস্টান্ড থেকে জেলা ছাত্রদলের আয়োজনে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ কাফনের কাপড় পড়ে একটি বিক্ষোভ মিছিল শহরের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের সময় শহরের মেলেরিয়া ব্রীজ সংলগ্ন সড়কে পুলিশের বাঁধার সম্মূখিন হয়।

মিছিলে এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার সহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে জেলা ছাত্রদলের বক্তারা নিহত নুরে আলমের আত্মার মাগফেরাত কামনা করেন। সরকার এবং সরকারের বাহিনীকে কঠোর হুশিয়ারি দেন, এবার ছাত্রদল আর বরদাস্ত করবে না পাল্টা প্রতিশোধের হুশিয়ারি দেন।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles