আজ- রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিউটিশিয়ানের রহস্যজনক মৃত্যু: স্বামী ও ছেলে আটক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোমবার দুপুরে শাম্মী আক্তার (৪০) নামের এক বিউটিশিয়ান নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শাম্মী আক্তার দুই সন্তানের জননী ও ব্যবসায়ী শেখ সিরাজুল সালেকিনের স্ত্রী।
পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, শাম্মী আক্তার পার্শবতী শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামে থেকে মঠবাড়িয়ায় এসে কে এম লতীফ সুপার মাকেটের দ্বিতীয় তলায় দশ বছর ধরে শাম্মী বিউটি পার্লার নামের একটি পার্লারের ব্যবসা করে আসছিলেন। প্রথম স্বামী মারা যাওয়ার পর সেই সংসারের দুই সন্তান নিয়ে থানা পাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। দুই বছর আগে তিনি আবার বিয়ে করেন। সোমবার ছিল তাদের বিবাহ বার্ষিকী। সে উপলক্ষে স্বামী সালেকিন ঢাকা থেকে মঠবাড়িয়া আসেন। প্রতিদিনের মত রোববার রাতে তিনি স্বামীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার ভোরে স্বামী সালেকিন স্ত্রী শাম্মীকে বিছানায় অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাম্মীকে মৃত্যু ঘোষণা করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, মৃত্যুটি রহস্যজনক মনে হওয়ায় ওই বিউটিশিয়ান নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যু রহেস্য পাওয়া যাবে। ওই নারীর স্বামী শেখ সিরাজুল সালেকিন ও পুত্র সাইমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles