আজ- শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এর রোগ মুক্তি কামনায় ইরতিজা হাসান রাজু’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

বাংলাদেশ আওয়ামীলী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এর রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। আজ শনিবার (০১ অক্টোবর) বিকেলে পিরোজপুর কেন্দ্রিয় জামে মসজিদে আসরের নামাজ শেষে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগনেতা ইরতিজা হাসান রাজু’র উদ্যোগে রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। এসময় কেন্দ্রিয় জামে মসজিদে শতাধিক মুসল্লি দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রিয় মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগনেতা ইরতিজা হাসান রাজু বাংলাদেশ আওয়ামীলী যুবলীগের চেয়ারম্যান, বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি’র সুযোগ্য সন্তান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এর রোগ মুক্তি কামনা করে সকলের কাছে দোয়া আবেদন জানান।

 

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles