আজ- শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে কলেজ ছাত্রী ধর্ষনে অন্ত:সত্ত্বা : অভিযোগে ছাত্রসমাজের নেতা গ্রেপ্তার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় কলেজ ছাত্রী ধর্ষনের অভিযোগে উপজেলা জাতীয় ছাত্রসমাজের (জেপি-মঞ্জু) সদস্য সচিব জহির উদ্দিন অন্তুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার অভিযুক্তকে গ্রেপ্তারের পরে আদালদে প্রেরণ করা হয়েছে। ধর্ষণে স্বীকার অন্তঃসত্ত্বা (২১) এক কলেজ ছাত্রী থানায় মামলা দায়েরের পর পুলিশ গ্রেপ্তার করে অন্তুকে।

গ্রেপ্তার মোঃ জহির হোসেন অন্তু (৩০) জেলার ভান্ডারিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের উত্তর-পূর্ব ভান্ডারিয়ার এলাকার মোঃ মোশারফ সরদারের পুত্র এবং জাতীয় পার্টির(জেপি- মঞ্জু) ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের উপজেলা সদস্য সচিব।

থানা ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তার পরিবার নিয়ে সরকারি ঘরে ২০০৭ সাল থেকে বসবাস করে আসছে। সে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী। গত বছর অভিযুক্ত জহির হোসেনের সাথে ভান্ডারিয়া পার্কে পরিচয় হয় ভূক্তভোগীর। এ বছর ১৫ এপ্রিল থেকে কিছুদিন পর পরই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন জহির। এক পর্যায়ে সে অন্তঃসত্ত্ব হয়ে বিয়ের দাবি জানালে জহির তাকে বিয়ে করতে অস্বীকার করে। পরে ভূক্তভোগী নিজেই বাদী হয়ে সোমবার রাতে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে ভান্ডারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অন্তুকে গ্রেফতার করে আজ আদালতে প্রেরণ করছে।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles