আজ- শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পৌর মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক পিরোজপুরে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ

পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক পিরোজপুরে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার রাতে পিরোজপুরে প্রেসক্লাব মিলনায়তনে সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে সভায় প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন শুকুর, সাবেক সভাপতি এম এ রব্বানী ফিরোজ, সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সাবেক সভাপতি এ কে আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য খালিদ আবু, প্রেসক্লাব সদস্য খালেদ সাইদুর রহমান মিঠু, সহ সভাপতি ইমাম হোসেন মাসুদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সদস্য কে এম ফয়সাল প্রিন্স, ডিবিসি টিভির প্রতিনিধি ও প্রেসক্লাব সদস্য হাবিবুর রহমান, ৭১ টিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সদস্য অভিজিৎ মন্ডল প্রমুখ। এসময় প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক বলেন সাংবাদিকরা জাতির বিবেক সমাজের ভালো মন্দ মানুষের কাছে তুলে ধরেন। মানুষ ভুলত্রুটির উর্ধ্বে না আমারো যদি কখনো ভুল হয় আপনারা ধরিয়ে দিবেন। সত্য সংবাদ পরিবেশন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক প্রচেষ্টায় আমারা স্বপ্নের পদ্মা সেতু বঙ্গমাতা বেগম ফজিলাতুননেসা মুজিব সেতু পেয়েছি। আমরা তার উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles