আজ- বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে মেয়র কাপ শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন

পিরোজপুরে মেয়র কাপ শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় টাউনক্লাব স্বাধীনতা মঞ্চ মাঠে পিরোজপুর সূর্য তরুন ক্লাবের আয়োজনে মেয়র কাপ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন ডাক্তার নওরীন রহমান টুম্পা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর সূর্য তরুন ক্লাবের সভাপতি ফয়সাল রহমান আনন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার, যুবলীগ নেতা জাহেদুর রহমান তারেক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর মুজিব অভি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদার, প্রকৌশলী এমিলি সাদেকিন মজুমদার।

১৬ দলীয় মেয়ক কাপ শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট জেলার ১৬টি ক্রিকেট দল অংশগ্রহণ করে। আগামী ১১ ফেব্রুয়ারী শনিবার পিরোজপুরে মেয়র কাপ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles