আজ- বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন পালন

পিরোজপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে জেলা প্রশাসন ও আওয়ামী লীগ। মঙ্গলবার সকাল ১০টায় শহরের সিও অফিস মোড় চত্তরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন ও জেলা পুলিশ। পরে একে একে জেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংসদ বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়াও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এসময় পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার সাইদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভিন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী সহ বিভন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, এছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিরোজপুর সকল উপজেলায় ৭ মার্চ পালন করছে প্রশাসন ও আওয়ামীলীগ। দিনটি উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার করা হচ্ছে।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles