আজ- বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

প্রেসক্লাবের উদ্যোগে প্রবীণ আইনজীবী শামসুল হক ফকিরের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর পিতা প্রবীণ আইনজীবী মোঃ শামসুল হক ফকিরের রুহের মাগফিরাত কামনা করে পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ রমজান) আছর বাদ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন মহল্লী এর আগে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ বক্তব্য রাখেন।

এ সময় দোয়া মোনাজাতে প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহামুদ হোসেন শুকুর, একে আজাদ, রেজাউল ইসলাম শামিম, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, আরিফ মোস্তফাসহ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির কর্মকর্তাসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles