আজ- মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা শিল্পকলা একাডেমীর কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা

পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা শিল্পকলা একাডেমীর কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পুলিশ সুপারের কর্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।

এসময় বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের ১নং সায়গঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী। এছাড়াও বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সহ সভাপতি শেখ ফিরোজ আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সদস্য আমিরুল ইসলাম মিরণ, নাজমুল হাসান তুহিন সহ কর্মকর্তাবৃন্দ।

এসময় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীর কর্মকর্তা প্রশিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ০৩-০৭-২০২৩ খ্রি: সোমবার পিরোজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাঈদুর রহমান, পিপিএম-সেবা মহোদয় থেকে দায়িত্বভার গ্রহন করেন নবাগত পুলিশ সুপার পিরোজপুর জনাব মোহাম্মদ শফিউর রহমান।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles