আজ- মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে বিএনপি জামাতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৌরাজ্য, অপরাজনীতি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জেলা আওয়ামীলীগের শান্তি মিছল ও সমাবেশ

পিরোজপুরে বিএনপি জামাতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৌরাজ্য, অপরাজনীতি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি মিছল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার বেলা ১১ টায় শহরের হোটেল বিলাশ চত্তরে জেলা আওয়ামীলীগের আয়োজনে শান্তি মিছল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেকের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামীলীগে সহ সভাপতি আক্তারুজ্জমান ফুলু, সহ সভাপতি এ্যাড. খান মো: আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগে যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সদস্য ইসহাক আলী খান পান্না, পৌর আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সাদউল্লাহ লিটন, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, যখনই দেশে কোন গুরুত্বপূর্ণ নির্বাচন আসে তখনই বিএনপি জামাত নৈরাজ্য সৃষ্টির লক্ষে তাদের বিভিন্ন কর্মসূচী দাবী দিয়ে আন্দোলনের নামে সন্ত্রাস চালায়। পিরোজপুরের মাটিতে বিএনপি জামাতের কোন প্রকার নৈরাজ্য সন্ত্রাসী কার্যক্রম চালাতে দেয়া হবে না। বিএনপি জামাত যদি কোন প্রকার সন্ত্রাস, জঙ্গিবাদ, নৌরাজ্য, অপরাজনীতি ও দেশ বিরোধী ষড়যন্ত্র করতে চায় তাহলে পিরোজপুরের আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সাধারণ জনগনকে পাশে নিয়ে তা প্রতিহত করবে। আগামীতে বিএনপি জামাতকে পিরোজপুরে কোন ধরনের বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।

সমাবেশ শেষে জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গদলের নেতার্মীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন সড়কে শান্তি মিছিল করে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles