আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

টাঙ্গাইলে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন ৩১ প্রকল্প

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইলের মির্জাপুরে পৌঁছেছেন। সেখানে পৌঁছেই ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচন করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১১টার পর হেলিকপ্টারে করে ঢাকা থেকে মির্জাপুরের কুমুদীনি কমপ্লেক্সে পৌঁছান শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গে রয়েছেন।

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক দেবেন প্রধানমন্ত্রী।

কুমুদিনী ট্রাস্টের পরিচালক ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক এম এ জলিল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মো. আনোয়ারুল হক এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী যেসব প্রকল্পের উদ্বোধন করলেন- ধেরুয়া রেলওয়ে ওভারপাস; ৩৩/১১ কেভি গ্রিড সাবস্টশেন; রাবনা বাইপাস; ৩৩/১১ কেভি ইনডোর উপকেন্দ্র; ইন্দ্রবলেতা, পোড়াবাড়ী, বাসাইল, দেলদুয়ার, নাগরপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন, সখিপুর উপজলো কমপ্লেক্সের প্রশাসনকি ভবন সম্প্রসারণ ও হলরুম উদ্বোধন, কালহাতী (ধুনাইল)-সয়ার হাট উদ্বোধন; মির্জাপুর উপজলো কমপ্লেক্সের সম্প্রসারিত ভবন উদ্বোধন, টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটোরিয়ামের উদ্বোধন, মির্জাপুর উপজলো মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন এবং উপজলো প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন।

প্রধানমন্ত্রী যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন- কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ভারতশ্বেরী হোমস মাল্টিপারপাস হল এবং ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট নার্সিং কমপ্লেক্স, এলেঙ্গা-জামালপুর জাতীয় মহাসড়ক (এন-৪) প্রশস্তকরণ প্রকল্প (টাঙ্গাইল অংশ), এলেঙ্গা-ভূঞাপুর-চরগাবসারা সড়কে ১০টি ক্ষতিগ্রস্ত সেতু ও একটি কালভার্ট পুঃননির্মাণ এবং আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন, টাঙ্গাইল-দেলদুয়ার জেলা মহাসড়ক, করটিয়া (ভাতকুড়া)-বাসাইল জেলা সড়ক এবং পাকুল্লা-দেলদুয়ার-এলাসিন অংশের প্রশস্তকরণ প্রকল্প, কালীহাতি উপজলো কমপ্লেক্সের প্রশাসনকি ভবন সম্প্রসারণ ও হলরুম নির্মাণ, করটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, বাতেন বাহিনী মুক্তিযুদ্ধ যাদুঘর, রসুলপুর ইউনিয়ন ভূমি অফিস, লোকেরপাড়া ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প।

এছাড়া দেলদুয়ার উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় নির্মাণ, জেলা সদর মডেল মসজিদ নির্মাণ, টাঙ্গাইল সদর উপজেলা মডেল মসজিদ নির্মাণ, বাসাইল উপজলো মডেল মসজিদ নির্মাণ, টাঙ্গাইল সদর উপজলো ভূমি অফিস নির্মাণ, সখিপুর উপজেলা ভূমি অফিস নির্মাণ, মধুপুর উপজেলা ভূমি অফিস নির্মাণ, মির্জাপুর উপজলো ভূমি অফিস নির্মাণ এবং টাঙ্গাইল সার্কিট হাউজের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles