আজ- সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

জাতীয় শোক দিবস উপলক্ষে কাউখালীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আলোচনা সভা

পিরোজপুরের কাউখালীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহাজাদী রেবেকা শাহীন চৈতীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন পাভেলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি রেজাউল করীম মন্টু সিকদার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য ইসাহাক আলী খান পান্না, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা অ্যাডভোকেট এ. কে.এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টি (জেপি)’র সভাপতি আবু সাঈদ মিঞা মনু, সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, পিরোজপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.ডি আউয়াল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles