আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে পৌর আওয়ামীলীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুরে পৌর আওয়ামীলীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের সিও অফিস বঙ্গবন্ধু চত্তরে পিরোজপুর পৌর আওয়ামীলীগের আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশ করা হয়।

উন্নয়ন ও শান্তি সমাবেশে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন পিরোজপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য সাদউল্লাহ লিটন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি বারী তালুকদার জয়েন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শুভ দ্বীপ সিকদার।

এসময় পিরোজপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য সাদউল্লাহ লিটন বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে মানবতা প্রতিষ্ঠা করেছে। আজ আওয়ামীলীগকে গণতন্ত্র ও মানবতা শেখানোর চেষ্টা করছে। ১৯৭৫ সালে কোথায় ছিলো মনবতা সে দিন জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে নৃশংস ভাবে হত্যা করা হয়েছি।

তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছাতে যাচ্ছে তখনই জামাত বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। দেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। জামাত বিএনপির অপশক্তিকে রুখে দিতে জেলা আওয়ামীলীগের নেতৃত্বে পৌর আওয়ামলিীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে পৌর আওয়ামীলীগের সকল নেতাকর্মী মাঠে থেকে কাজ করবে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles