আজ- বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

২৮ অক্টোবর ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপরে সন্ত্রাসী হামলার বিচারের দাবীতে পিরোজপুর প্রেসক্লাবের  প্রতিবাদ সভা

গত ২৮ অক্টোবর ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপরে সন্ত্রাসী হামলার বিচারের দাবীতে প্রতিবাদ সভা করেছে পিরোজপুর প্রেসক্লাব। আজ বুধবার বেলা ১১ টায় পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভা করা হয়।

প্রতিবাদ সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, সাবেক সভাপতি গৌতম চৌধুরী, সাবেক সভাপতি এ কে আজাদ, সহ সভাপতি ইমাম হোসেন মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোস্তফা, শিরিনা আফরোজ, সাবেক সহ সভাপতি খালিদ আবু, কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিচার হয় না বলেই বেশি সাংবাদিক নির্যাতন হয়। গত ২৮ অক্টোবর ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপরে সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে সন্ত্রাসীদের বিচারের দাবী জানানো হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles