আজ- সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকারী উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ইন্দুরকানী সরকারি কলেজ প্রাঙ্গণে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ এ কে এম এ আউয়াল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ^াস এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক।

ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগর সভাপতি এ্যাডভোকেট এম মতিউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট খান মো: আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ সহ জেলা, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান সেলিম।

সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনার জন্য সকল পর্যায়ের নেতাকর্মী এক সাথে  মিলে কাজ করার জন্য আহবান জানানো হয়। এছাড়া সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে সাধারণ মানুষের সামনে তুলে ধরে জামায়াত-বিএনপির নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ জানান।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles