আজ- সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে সন্মাননা স্মারক প্রদান করেছে পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটি

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও সন্মাননা স্মারক প্রদান করেছে পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটি। আজ শনিবার দুপুরে পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে জেলা কার্যালয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সন্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোচনা সভা ও সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সালমা রহমান। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা নূরদিদা খালেদ রবি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী কমিটির সদস্য এ্যাড. সৈয়দ মো: শাহ আলম, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক নুরুল হুদা আলম। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি’র ইয়োলো ইকবাল মাসুদ, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি’র যুব প্রধান জুলকার নাঈম তীব্র।

এসময় মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সামাজিক সংগঠন পিরোজপুর ইয়ুথ সোসাইটি, বাবুই, সরকারি প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস, গার্লস গাইড, বিএনসিসি, স্কাউট সহ ৬টি প্রতিষ্ঠানকে সন্মাননা স্মারক প্রদান করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সালমা রহমান।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles