আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা …. মোল্লা আজাদ হোসেন

পিরোজপুর প্রতিনিধিঃ ঈদে লঞ্চে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া অতিরিক্ত যাত্রী বহন ও মালপত্র দিয়ে অতিরিক্ত বোঝাই করা যাবে না। ঈদে ঘরমুখো ও ঢাকা ফেরা মানুষের যাত্রা নিরাপদ ও সুষ্ঠু করতে পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন হুলারহাট নৌ বন্দর পরিদর্শনকালে লঞ্চ পরিচলাকদের এসব কথা বলেন ।

বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের হুলারহাট নৌ বন্দর কন্ট্রোলরুম পরিদর্শন কালে ভারপ্রাপ্ত পুলিশ সুপার
পিরোজপুর থেকে ঢাকাগামী যাত্রীদের সাথে কথা বলেন । এসময় তিনি যাত্রীদের কাছে সরকার নির্ধারিত ভাড়া রাখা হচ্ছে কিনা তার খোজখবর নেন ।

তিনি আরো বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার । জনগনের কল্যানের লক্ষ্যে বর্তমান সরকার নিরালসভারে কাজ করে যাচ্ছে । তাই জনগনের জন্য কষ্টদায়ক এমন কোন কাজ বরদাস্ত করা হবে না । ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা যাবে না। বন্দর থেকে লঞ্চ ছাড়ার পর মাঝখানে স্টিমার বা অন্য কোনো মাধ্যমে যাত্রী ও মালপত্র উঠানো যাবে না ।নির্ধারিত ধারণক্ষমতার বাইরে যাত্রী ও মালপত্র বোঝাই করা যাবে না । পিরোজপুরের ফেরীঘাট ও নৌবন্দরের ঘাটগুলোতে যাত্রীদের হয়রানি এবং ডাকাতির হাত থেকে রক্ষার জন্য জেলা পুলিশ কঠোর ভাবে তৎপর । তাছাড়া পিরোজপুরের ৯টি ঘাটে যাত্রীদের সুবিধার্থে ১ টি করে কন্ট্রোলরুম খোলা হয়েছে ।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ এস.এম. জিয়াউল হক ,হুলারহাট নৌ বন্দর সভাপতি মজনু তালুকদার প্রমুখ ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles