আজ- মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামীলীগের শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে পিরোজপুর জেলা আওয়ামীলীগ। আজ শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, সহ-সভাপতি আক্তারুজ্জামান ফুলু, যুগ্ম সাধারণে সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ, জেলা আওয়ামীলীগ সদস্য তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সাদউল্লাহ লিটন, আমিরুল ইসলাম মিরণ সহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

পরে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা ও সাধারণ সম্পাদক সুমন সিকদারের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles