আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । শনিবার সকালে ইন্দুরকানী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের  দু-গ্রুপে পৃথক পৃথক ভাবে প্রতিষ্ঠা বার্ষির্কী পালন করেছে । ইন্দুরকানী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে এক বর্ণাঢ্য  র‌্যালি ইন্দুরকানী উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।


র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী দিলরুবা মিলন, আওয়ামীলীগ নেতা মোঃ সাঈদুর রহমান সাঈদ, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সাহাবুদ্দিন হাওলাদার, মোঃ বজলুর রহমান মিন্টু, শ্রমিক লীগ নেতা আনিছুর রহমান, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইকরামুল শিকদার, যুবলীগ নেতা আবু বকর ছিদ্দিক লাভলু, মিন্টু, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ আরিফুল ইসলাম টুটুল, মুনান, কামরুজ্জামান তুহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান ছগির, সাধারন সম্পাদক মোঃ ইস্রাফিল খান নেওয়াজ প্রমুখ ।
দিবসটির শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য দান করেন দলটির নেতৃবৃন্দ। এছাড়া র‌্যালি শেষে ‍উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কেটে উপস্থিত নেতাকর্মীর মাঝে বিতরণ করা হয়।


এছাড়া অন্য গ্রুপে ইন্দুরকানী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মাহামুদুর রহমান সোহেল ও আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উপজেলা চত্বরে র‌্যালি বের করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles