আজ- বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

কাঠ বোঝাই ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে পিরোজপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের রাস্তায় কাঠ ভর্তি ট্রাক থেকে চাঁদাবাজির প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে পিরোজপুরের সর্বস্তরের ছাত্র ও শ্রমিক-জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তার অভিযোগ করেন, পিরোজপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মহাসিন ও অন্যান্য কর্মচারীদের নেতৃত্বে সিও অফিস মোড়, সাঈদী ফাউন্ডেশনের সামনে, পুরাতন বাস স্ট্যান্ড, বলেশ্বর ব্রিজের আশপাশ এলাকা, পাড়েরহাট রোড ও পিরোজপুর-নাজিরপুর সড়কের বিভিন্ন স্থানে প্রতিটি কাঠ ভর্তি ট্রাকের জন্য ১-২ হাজার টাকা চাঁদা আদায় করা হয়। কেউ টাকা দিতে না চাইলে, তাকে বন বিভাগের অফিসে নিয়ে ৩-৪ ঘন্টা আটকে রেখে তার বিরুদ্ধে মামলা দেওয়ার সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেওয়া হয়। তাই বন বিভাগের এ চাঁদাবাজি দ্রুত বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান বক্তারা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles