আজ- রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

জাতীয় শোক দিবস পালনে শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ সহায়তা দিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম

পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রতিবছরের ন্যায় এবারও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, এতিমখানা, কিন্ডার গার্টেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আগামী ১৫ আগস্ট স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য ৫ হাজার টাকা করে মোট ১৭ লক্ষ টাকা অনুদান দিয়েছেন প্রাথমিক শিক্ষা ক্যাটাগরিতে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।

শনিবার (১৩ আগষ্ট) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক সভায় ১৬৫ টি প্রাথমিক বিদ্যালয়ে, ৮৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায়, ২১ টি কিন্ডার গার্টেন স্কুলে, ৫ টি কলেজ এবং ৫৫ টি এতিমখানায় সহ সকল ইউনিয়ন পরিষদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের জন্য নিজস্ব অর্থায়নে ১৭ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

আলোচনা সভায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, আওয়ামী লীগ সভাপতি ফাইজুর রশিদ খশরু, সহ-সভাপতি লিয়াকত আলী তালুকদার, ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল আলম ও প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন খলিফা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও নেতাকর্মীরা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles