আজ- সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক এর আশু রোগ মুক্তির জন্য জেলা আওয়ামীলীগের দোয়া ও মিলাদ মাহফিল

পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক এর আশু রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল করেছে জেলা আওয়ামীলীগ। শুক্রবার বিকেলে জেলা আৗযামীলীগ কার্যালয়ে আশু রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. মোস্তফা কামাল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মল্লিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু প্রমুখ।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক এর আশু রোগ মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করে কেন্দ্রিয় মসজিদের পেশ ইমাম মামুনুর রহমান মুয়াল্লী। এর আগে দুপুরে জুমার নামায শেষে কেন্দ্রিয় জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক এর আশু রোগ মুক্তির জন্য দোয়া ও মোহাজাত করা হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles