আজ- রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

তীব্র তাপদাহ থেকে বাঁচতে পিরোজপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার বৃক্ষরোপণ কর্মসূচি

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে শীতল রাখতে পিরোজপুরে বৃক্ষরোপণ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মো: তাওহিদুল ইসলাম । রোববার সকাল থেকে শহরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ, পিরোজপুর পৌরসভা প্রঙ্গনে প্রায় শতাধিক গাছ লাগানো হয়।

এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের উপ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মোঃ তাওহিদুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মোঃ তাওহিদুল ইসলাম জানান, বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে পিরাজপুরে শতাধিক গাছ রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। আমরা পরবর্তীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষ রোপণ চালিয়ে যাব।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles