আজ- বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

“দি পিরোজপুর চেম্বার অব কমার্স এবং ইন্ডাস্ট্রি” এর ব্যবস্থাপনায় পিরোজপুরে প্রায় ৫ শত দরিদ্র অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর উদ্যোগে এবং “দি পিরোজপুর চেম্বার অব কমার্স এবং ইন্ডাস্ট্রি” এর ব্যবস্থাপনায় পিরোজপুরে প্রায় ৫ শত দরিদ্র অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে “দি পিরোজপুর চেম্বার অব কমার্স এবং ইন্ডাস্ট্রি” মিলনায়তনে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক।

এসময় উপস্থিত ছিলেন “দি পিরোজপুর চেম্বার অব কমার্স এবং ইন্ডাস্ট্রি” এর সিনিয়র সহ সভাপতি আমিরুল ইসলাম মিরণ, সহ সভাপতি গোলাম মাওলা নকীব, পরিচালক আরিফ হোসেন মনু, আবু সাঈদ, খালেকুজ্জামান খোকন, সদস্য সচিব রফিকুল ইসলাম পান্না সহ অন্যান্য পরিচালক বৃন্দ।

এসময় পিরোজপুরের প্রায় ৫ শতাধিক দরিদ্র অসহায় শীতার্তদের মধ্যে কম্বল ও শীতের সোয়েটার বিতরণ করেন মেয়র হাবিবুর রহমান মালেক।

 

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles