আজ- বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

দেলোয়ার সভাপতি – কবির সম্পাদক পিরোজপুরে পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন : কমিটি গঠন

পিরোজপুরে পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয় মিলনায়তনে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পিরোজপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. খান মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, সদস্য আমিরুল ইসলাম মিলন, সদস্য মোস্তফা সিকদার, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর নান্না, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাউল করিম শিকদার মন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু। এ সময় মোঃ দেলোয়ার হোসেনকে সভাপতি ও সৈয়দ আহসান কবিরকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles