আজ- সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

নাশকতার মামলায় পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু গ্রেফতার

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে নাশকতার অভিযোগে মামলায় গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার ভোর রাতে ঢাকা থেকে পিরোজপুরে আসার পথে তাকে গ্রেফতার করা হয় গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে।

লাভলু গাজী’র স্ত্রী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি তামান্না জামান আশা জানান, দলীয় কাজের জন্য জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ঢাকায় গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথে তাকে পুলিশ গ্রেফতার করে পিরোজপুরে নিয়ে আসে। তাকে নাশকতার দায়ে অভিযুক্ত করে মামলা দেয়া হয়েছে। আমরা পরিবারের পক্ষ থেকে তার নিরাপত্তা চাই।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন জানান, নাশকতার অভিযোগে মামলায় গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে ঢাকা থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles