আজ- সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

spot_img

নির্বাচনের তফসিল ঘোষণায় পিরোজপুরে আওয়ামীলীগের আনন্দ মিছিল

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পরপরই পিরোজপুরে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষনার পরপরই জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের সিনিয়ন সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক এর নেতৃত্বে একটি আনন্দ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ অফিসের সামনে এসে শেষ।

মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা শ্রমিকলীগের সভাপতি মজনু তালুকার , জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সমুন সিকদার সহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

পরে তফসিল ঘোষনাকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles